প্রিন্সিপালের বানী

“সুরঞ্জিত সেনগুপ্ত মহিলা কলেজ ভাটি অঞ্চলের নারী শিক্ষার এক উজ্জ্বল প্রতীক। প্রয়াত সংসদ সদস্য ও প্রখ্যাত পার্লামেন্টারিয়ান জনাব সুরঞ্জিত সেনগুপ্তের স্বপ্ন ও দূরদর্শী চিন্তার ফসল এই প্রতিষ্ঠানটি। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সম্মিলিত প্রচেষ্টা ও দানের মাধ্যমে ২০১৪ সালে প্রতিষ্ঠিত এই কলেজ আজ নারী শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।

বর্তমানে কলেজটিতে মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগে একাদশ ও দ্বাদশ শ্রেণির পাঠদান কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকাদের আন্তরিক প্রচেষ্টা এবং আধুনিক আইসিটি সুবিধাসম্পন্ন অবকাঠামোর মাধ্যমে শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করা হচ্ছে।

আমরা বিশ্বাস করি, শিক্ষা শুধু জ্ঞান অর্জনের মাধ্যম নয়, বরং একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠার ভিত্তি। সেই লক্ষ্যকে সামনে রেখে আমাদের শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও দক্ষতায় সমৃদ্ধ করে গড়ে তোলাই আমাদের অঙ্গীকার।

ভবিষ্যতে বিজ্ঞান বিভাগ ও স্নাতক (অনার্স) কোর্স চালুর মাধ্যমে এই প্রতিষ্ঠানকে একটি পূর্ণাঙ্গ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তর করার পরিকল্পনা রয়েছে। এলাকাবাসীর সহযোগিতা ও দোয়ার মাধ্যমে এই কলেজ ভাটি অঞ্চলে নারী শিক্ষার আলোকবর্তিকা হিসেবে আরও সুদূরপ্রসারী ভূমিকা রাখবে—এই আমাদের প্রত্যাশা।”

— অধ্যক্ষ
সুরঞ্জিত সেনগুপ্ত মহিলা কলেজ, দিরাই, সুনামগঞ্জ

Our Like Page